শোক
বিলকিস ময়েজউদ্দিন
বিলকিস ময়েজউদ্দিন (৭৫) গত শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাবেক আইনপ্রণেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শহীদ মায়েজউদ্দিনের স্ত্রী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মা। বিলকিস ময়েজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।
মো. খালেক সরদার
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. খালেক সরদার (৬৫) গত শুক্রবার রাতে উপজেলার চাদশী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে চাদশী হাট জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি|
রিফাত হাসান
নিউজিল্যান্ড-প্রবাসী বাংলাদেশি নাগরিক রিফাত হাসান (৪৮) ব্রেইন ক্যানসারে আক্রান্ত হয়ে গত শুক্রবার অকল্যান্ডের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। অকল্যান্ডে বাংলা ভাষাভাষী অধিবাসীদের জন্য আয়োজিত নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন রিফাত হাসান। গতকাল শনিবার অকল্যান্ডে জানাজা শেষে তাঁকে স্থানীয় কেলস্টেন সিমেট্রিতে (কবরস্থানে) দাফন করা হয়। তিনি প্রবাসী বাংলাদেশি রবীন্দ্রসংগীত শিল্পী রানী আকলিমার স্বামী। বিজ্ঞপ্তি।