শোক
সুখময় সেন শর্মা
বাংলাদেশ স্টিল ও জিএমজি এয়ারলাইনসের সাবেক পরিচালক সুখময় সেন শর্মা (৮৩) গত রোববার ভোরে চট্টগ্রাম নগরের দেওয়ানজী পুকুরপাড়ে নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার দুপুরে অভয়মিত্র শ্মশানঘাটে তাঁর মরদেহ দাহ করা হয়। ১৯ আগস্ট নিজ বাসভবনে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হবে। সুখময় সেন শর্মা রোটারি ক্লাব, অগ্রণী সংঘ, চট্টলা মহাশক্তি সম্মিলনী, চট্টগ্রাম ক্লাব, ওল্ডহ্যাম অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। নিজস্ব প্রতিবেদন, চট্টগ্রাম
মোজাফ্ফর হোসেন
বাগেরহাটের ব্যবসায়ী মোজাফ্ফর হোসেন (৮০) গত রোববার শালতলায় তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। জানাজা শেষে বাগেরহাটে তাঁর বড় সন্তানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
রাজিয়া বেগম
রাজিয়া বেগম (৭৭) গত রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজা শেষে তাঁর মরদেহ বরিশালে গ্রামের বাড়িতে স্বামীর কবরের পাশে দাফন করা হয়। রাজিয়া বেগম বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক মো. জাকারিয়া পিন্টুর মা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সবার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।