শোক
আব্দুর রহিম বাদশা মিয়া
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাবেক সহসভাপতি ও আজীবন সদস্য আব্দুর রহিম বাদশা মিয়া (৮০) গত বৃহস্পতিবার রাত আটটায় রোকনপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে রোকনপুর জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আব্দুর রহিম বাদশা মিয়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির স্থায়ী সদস্য ও পাক্ষিক ক্রীড়ালোক-এর জ্যেষ্ঠ ফটোগ্রাফার আব্দুল মুকিত রুবেলের বাবা। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি, সভাপতিসহ সব কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কাজী আবদুর রশিদ
গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ কাজী আবদুর রশিদ (৮৩) গত বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর কল্যাণপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাজী আবদুর রশিদ গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে ১৯৭০, ১৯৭৯ ও ১৯৯১ সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পেশায় তিনি ছিলেন আইনজীবী।
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|
তরফদার মেরাজ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজারে বেসিক আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী তরফদার মেরাজ (৪৭) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মা, পাঁচ ভাই ও তিন বোন রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা নিজ বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি