শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সুজা উদ্দিন বিশ্বাস
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা দাতা সদস্য মো. সুজা উদ্দিন বিশ্বাস (৭৬) গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর কলাপাড়া পৌর শহরের এতিমখানা জামে মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ এতিমখানা কবরস্থানে দাফন করা হয়। মো. সুজা উদ্দিন বিশ্বাস কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজের বাবা। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি|
মো. মনির হোসেন
কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সদস্য মো. মনির হোসেন (৬২) গতকাল শনিবার সকাল ছয়টায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে দুই দফা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|
আমেনা বেগম
পিরোজপুরের নজিরপুর উপজেলার বাসিন্দা আমেনা বেগম (১০২) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আমেনা বেগম দৈনিক সমকাল-এর নাজিরপুর উপজেলা সংবাদদাতা মো. ফিরোজ মাহমুদের দাদি।
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|
মৃত্যুবার্ষিকী
বজলুর রহমান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, প্রত্নতত্ত্ব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান বজলুর রহমান খানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।