শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজুল ইসলাম
নারায়ণগঞ্জের মুক্তিযোদ্ধা ও আদমজী জুট মিলের সাবেক ব্যবস্থাপক সিরাজুল ইসলাম (৭০) গত শনিবার সকালে সোনারগাঁয়ের মুছাচর এলাকায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চিরকুমার ছিলেন। গতকাল রোববার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ সোনারগাঁয়ের মুছার কবরস্থানে দাফন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি।
সুনীল আমিন
নারায়ণগঞ্জের প্রবীণ চিত্রগ্রাহক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনীল আমিন (৬৮) গতকাল রোববার ভোরে শহরের একটি ক্লিনিকে মারা গেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি খ্যাতিমান চিত্রগ্রাহক প্রয়াত বেবী ইসলামের সহকারী হিসেবে কাজ করেন। এ ছাড়া খ্যাতিসম্পন্ন চিত্রপরিচালক প্রয়াত ঋত্বিক ঘটকের সঙ্গে তিতাস একটি নদীর নাম ও গৌতম ঘোষের পদ্মানদীর মাঝি চলচ্চিত্রে সহকারী চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। গতকাল দুপুরে তাঁর মরদেহ নারায়ণগঞ্জের মাসদাইর শ্মশানে দাহ করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি ।