শোক
বেগম হাসিনা নজরুল
বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সাবেক সদস্য বেগম হাসিনা নজরুল (৬১) গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সমবায় ব্যাংকের পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মাকসুদ আলম
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাবেক নির্বাহী কার্যকরী সদস্য ও সাবেক ফুটবলার মাকসুদ আলম (বাদল) (৪৭) গতকাল বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। মাকসুদ আলমের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতিসহ কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
খালেদা বেগম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খালেদা বেগম (৮০) গতকাল বুধবার বিকেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। খালেদা বেগম দৈনিক ইত্তেফাক-এর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সংবাদদাতা জুলকার নাঈনের মা। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|
মৃত্যুবার্ষিকী
খুরশিদা ইসলাম
বগুড়ার সান্তাহার আদর্শ শিশু বিদ্যাপীঠের সাবেক শিক্ষক খুরশিদা ইসলামের (রীনা) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২১ আগস্ট। এ উপলক্ষে সান্তাহার পৌরসভার কলসা গ্রামের নিজ বাসভবন ও গ্রামের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। খুরশিদা ইসলাম পূবালী ব্যাংক লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক ও মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুল ইসলামের স্ত্রী। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|
শরীফ মো. নুরুল হোসেন
ব্রাহ্মণবাড়িয়ার সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শরীফ মো. নুরুল হোসেনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২১ আগস্ট। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।