শোক
মইনউদ্দিন মোহন
আজাদ স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ এমএফএসের সাবেক ফুটবলার মইনউদ্দিন মোহন (৭০) গত বুধবার দিবাগত রাত তিনটায় মাগুরা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ মাগুরা পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মইনউদ্দিন মোহনের মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতিসহ কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কুলখানি
শফি উদ্দিন খন্দকার
রাজধানীর খিলগাঁওয়ের শফি উদ্দিন খন্দকারের কুলখানি আজ ২২ আগস্ট বাদ জুমা খিলগাঁও তালতলা নূরবাগ মসজিদে অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। শফি উদ্দিন খন্দকার (৬৪) গত সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
আ. গণি মিয়া
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. গণি মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২২ আগস্ট। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাইকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।