শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসহাক হাওলাদার
মুক্তিযোদ্ধা এসহাক হাওলাদার (৯২) গতকাল রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর এক সন্তান সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান। গতকাল দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বাদ আসর বরিশালের মুলাদি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।

কুলখানি
মিজানুর রহমান
বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন মিজানুর রহমানের কুলখানি আজ ২৫ আগস্ট সোমবার বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত শুক্রবার দিবাগত রাতে ক্যাপ্টেন আজিজ (৭৯) ইন্তেকাল করেন। তিনি টিভি উপস্থাপক ও নির্মাতা করভী মিজানের বাবা। একজন সফল বিমানচালক হিসেবে পিআইএ ও বাংলাদেশ বিমানে দায়িত্ব পালন করেছেন তিনি। স্বাধীনতার পর যে কয়জন বৈমানিক বাংলাদেশের পক্ষাবলম্বন করে পাকিস্তান থেকে পালিয়ে আসেন, তিনি তাঁদের অন্যতম। বিজ্ঞপ্তি।