শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. রুহুল আমিন
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. রুহুল আমিন (৬৫) গত রোববার রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার কায়না গ্রামে নিজ বাড়িতে প্রথম জানাজা ও উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাউফল