শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খতেজান বেওয়া
রাজশাহীর স্থানীয় সংবাদপত্র দৈনিক সোনালী সংবাদ-এর বাগমারা প্রতিনিধি জিল্লুর রহমানের মা খতেজান বেওয়া (৯৫) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে নিজ গ্রাম উত্তর একডালায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে।বাগমারা (রাজশাহী) প্রতিনিধি|
মৃত্যুবার্ষিকী
আবদুশ শহীদ
প্রখ্যাত রাজনীতিবিদ ও সাংবাদিক কমরেড আবদুশ শহীদের অষ্টাদশ মৃত্যুবার্ষিকী আজ ৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘আবদুশ শহীদ সংসদ’ কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে|