শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুরশিদ আলম
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি খুরশিদ আলম (৮৪) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওই দিনই তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়। খুরশিদ আলমের মৃত্যুতে ডিএসইর সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। খুরশিদ আলম একাধিকবার ডিএসইর সভাপতির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।

অমিতাভ চক্রবর্তী
শেরপুর দিশা প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ ও জনতা ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) অমিতাভ চক্রবর্তী (৬৭) গতকাল বুধবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। শেরপুর প্রতিনিধি|

মৃত্যুবার্ষিকী
শামসুল হক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষাসৈনিক শামসুল হকের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে শামসুল হক ফাউন্ডেশন টাঙ্গাইল সদরের যোগারচরে তাঁর কবর প্রাঙ্গণে দুস্থদের মধ্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা, দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করেছে। এ ছাড়া টাঙ্গাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিল ও দোয়া। বিজ্ঞপ্তি।