শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা সারোয়ার
নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা সারোয়ার (৪০) গত শনিবার সন্ধ্যায় হৃদ্রোগে জেলার সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রোববার শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে জানাজা শেষে পৌর কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। নীলফামারী প্রতিনিধি