শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাহেরা বেগম
নোয়াখালীর সোনাইমুড়ির বাসিন্দা তাহেরা বেগম (১০০) গতকাল মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বুধবার সকাল নয়টায় সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে মরহুমার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাহেরা বেগম নোয়াখালী-২ আসনের সাংসদ মোরশেদ আলম এবং বিপিজিএমইএর সভাপতি জসিমউদ্দিনের মা। নোয়াখালী অফিস|

নুর মোহাম্মদ
চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক নুর মোহাম্মদ (৭০) গত সোমবার রাতে নগরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকালে চাতরী ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তিনি চাতরী ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইরফান চৌধুরীর বাবা। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি|

নূরজাহান বেগম
রাজধানীর মতিঝিল থানার ‘থানা নির্বাচন কর্মকর্তা’ নূরজাহান বেগম (৩৩) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই সন্তান রেখে গেছেন। নূরজাহান বেগম ৭ সেপ্টেম্বর কর্মস্থলে আসার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। বিজ্ঞপ্তি।