শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তফা চৌধুরী
সরকারি কর্মকমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা চৌধুরী গতকাল শুক্রবার কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে। আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মোস্তফা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কাল রোববার সকাল ১০টায় মরহুমের নিজ গ্রাম ফেনীর পরশুরাম উপজেলার দক্ষিণ গুতুমা গ্রামের চাঁদগাজী বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। একই দিন বাদ জোহর মরহুমের নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হবে। মোস্তফা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। বিজ্ঞপ্তি।

রয়মন নেছা
ঢাকার আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খবরপত্র-এর স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ মুন্সীর মা রয়মন নেছা (৭৫) গত বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জানাজা শেষে ডেন্ডাবরের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাভার।

শফিকুল হক তালুকদার
নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের শফিকুল হক তালুকদার (৭৫) গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে মরহুমের নিজ বাড়িতে জানাজা হবে। এতে শরিক হওয়ার জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
আবুল খায়ের মুছলেহ্উদ্দিন
বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল খায়ের মুছলেহ্উদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২০ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ শনিবার আবুল খায়ের মুছলেহ্উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লার লাকসাম উপজেলার লৎসর গ্রামে আবুল খায়ের মুছলেহ্উদ্দিনের নিজ বাড়ি ফেনুয়ায় তাঁরই প্রতিষ্ঠিত মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।