শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহানারা ইসলাম খান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব নুরুল ইসলাম খানের স্ত্রী জাহানারা ইসলাম খান (৭১) গতকাল রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও চার নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর এক ছেলে শাহরিয়ার খান ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর উপসম্পাদক। তাঁর কুলখানি আগামী শুক্রবার মাগরিবের নামাজের পর উত্তরার বাসভবনে (সেক্টর-৫, সড়ক-৩, বাড়ি-৩৯) অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. সিরাজুল ইসলাম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ডিএইআরএস অফিসের ফটোগ্রাফিক সহকারী মো. সিরাজুল ইসলাম (৫৭) গতকাল রোববার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। কুমিল্লার বরুড়া উপজেলার রাজাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
মো. আবদুল ওয়াহেদ
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক প্রধান প্রকৌশলী মো. আবদুল ওয়াহেদের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ২২ সেপ্টেম্বর। এ উপলক্ষে রাজধানীর মালিবাগে তাঁর বাসভবনসংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

শ্রাদ্ধ
মণীন্দ্রলাল দে
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর আরবান কোঅপারেটিভ ব্যাংকের সাবেক পরিচালক মণীন্দ্রলাল দের আদ্যশ্রাদ্ধ আজ ২২ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হবে। কেলিশহরে নিজ বাসভবনে এ অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।