শোক
মোহাম্মদ আলী
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার প্রশাসক মোহাম্মদ আলী (৪৫) গতকাল শুক্রবার সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। মোহাম্মদ আলী চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি|
অনিল কুমার দেবভূতি
টাঙ্গাইলের করটিয়া সরকারি সা’দত কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক অনিল কুমার দেবভূতি গত ৩ অক্টোবর পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিনই নিজ গ্রাম মির্জাপুর উপজেলার সাটিয়াচরায় তাঁর অন্তে৵ষ্টিক্রিয়া সম্পন্ন হয়। টাঙ্গাইল প্রতিনিধি|
মৃত্যুবার্ষিকী
সফি আহমেদ সুলতান
বিশিষ্ট শল্যচিকিৎসক সফি আহমেদ সুলতানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১১ অক্টোবর। এ উপলক্ষে মিলাদ মাহফিল, স্মরণসভা ও এতিমখানায় বিশেষ খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন তাঁর স্ত্রী গুলশান আরা নিলু। বিজ্ঞপ্তি।
চান মহন দাস সরদার
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক চান মহন দাস সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ অক্টোবর। এ উপলক্ষে সকাল ১০টায় গণকটুলী সিটি কলোনি রামমন্দির প্রাঙ্গণে তাঁর আত্মার শান্তি কামনায় মহাপ্রসাদ ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।