শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফজিলাতুন্নেছা
পটুয়াখালীর বাউফল উপজেলার ফজিলাতুন্নেছা (৭৫) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ফজিলাতুন্নেছা মাই টিভির নিজস্ব প্রতিনিধি অহিদুজ্জামানের মা। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নাসির উদ্দিন
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নাসির উদ্দিন (৬৯) গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০টায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে গলাচিপা পৌর কবরস্থান দাফন করা হবে। নাসির উদ্দিন বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১-এর জ্যেষ্ঠ প্রতিবেদক পারভেজ রেজার বাবা। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি