শোক
মো. ইউসুফ বাবুল
পটুয়াখালী পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ইউসুফ বাবুল (৫৫) গতকাল বুধবার ভোরে পটুয়াখালী সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বেলা দুইটায় পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। পটুয়াখালী অফিস।
মৃত্যুবার্ষিকী
শরীফুল আলম চৌধুরী
কুয়েতপ্রবাসী চাকরিজীবী শরীফুল আলম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামে নিজ বাড়িসংলগ্ন মাদ্রাসা ও মসজিদে কোরআনখানি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। শরীফুল আলম চৌধুরী প্রথম আলোর সোশ্যাল মিডিয়া বিভাগের মডারেটর নুরুন্নবী চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।
মোস্তাফা কামাল মাস্টার
রাজধানীর পল্লবী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের পল্লবীর বাউনিয়াবাদের (লালমাটিয়া) বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
রূপা চৌধুরী
কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের রূপা চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ অক্টোবর। এ উপলক্ষে নিজ বাড়িতে পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল মালেক চৌধুরীর মা। বিজ্ঞপ্তি।