শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোরশেদা বেগম
দৈনিক সমকালের গাজীপুর প্রতিনিধি এনামুল হক ও বাংলাদেশ বেতারের স্থানীয় প্রতিনিধি মাসুদুল হকের মা খোরশেদা বেগম (৭২) গত বুধবার রাতে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত অসুখ নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি স্বামী, চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নগরের কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাজীপুর প্রতিনিধি।

কালিদাস কারুয়া
শেরপুরের বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কালিদাস কারুয়া (৫৭) গতকাল বৃহস্পতিবার ভোরে শহরের নয়আনী বাজারে নিজ বাসভবনে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুরে শেরপুর পৌর শেরী মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তাঁর মৃত্যুতে শেরপুর চেম্বার অব কমার্স, বস্ত্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শেরপুর প্রতিনিধি|

মৃত্যুবার্ষিকী
ব্রজ গোপাল দত্ত
ফেনী সরকারি পাইলট হাইস্কুলের শিক্ষক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্রজ গোপাল দত্তের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর। ১৯৮৭ সালের এই দিনে তিনি ঢাকার বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ উপলক্ষে তিথি অনুযায়ী আগামীকাল শনিবার ফেনীর মাস্টারপাড়ায় ব্রজ গোপাল দত্তের নিজস্ব বাসভবনে শ্রাদ্ধ সম্পন্ন হবে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ের পক্ষ থেকে সবার আশীর্বাদ কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।

ওমর ফারুক
রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ওমর ফারুকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৪ অক্টোবর শুক্রবার। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ-মাদ্রাসা-এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আলবারাকা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, ডেল্টা ফার্মা লিমিটেড ও ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, বারাকাহ জেনারেল হাসপাতাল ও ইসলামী ব্যাংক হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নির্বাহী সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।

নাজমুল আরেফিন
নাজমুল আরেফিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার মরহুমের নিজ বাড়িতে (টি হোসেন বাড়ি, নবীগঞ্জ, নারায়ণগঞ্জ) বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে | এতে আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।