শোক
সাখাওয়াত সরকার
মুন্সিগঞ্জের গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত সরকার ২৪ অক্টোবর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। সাখাওয়াত সরকার দৈনিক মানবজমিন–এর গজারিয়া উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া তিনি ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফ) মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বিজ্ঞপ্তি।
সাত্তার খান
বিশিষ্ট সমাজসেবক আবদুস সাত্তার খান (১০৫) গতকাল রোববার রাজধানী রামপুরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি বিকল্পধারা বাংলাদেশের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝান্টুর বাবা। আগামী ১ নভেম্বর গ্রামের বাড়িতে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
মৃত্যুবার্ষিকী
খান সাহেব মোহাম্মদ আফজাল
নওগাঁ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি খান সাহেব মোহাম্মদ আফজাল হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ অক্টোবর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।