শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্টু চন্দ্র দাস
কুমিল্লার সংবাদপত্র এজেন্ট ও নগরের মনোহরপুর সংবাদ বিচিত্রার স্বত্বাধিকারী মন্টু চন্দ্র দাস (৫৫) গতকাল বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি মা, স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, চার ভাই ও দুই বোন রেখে গেছেন। গতকাল সন্ধ্যা সাতটায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের সৈয়দপুর শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে কুমিল্লার সংবাদকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি সবার কাছে ‘মন্টু দা’ নামে পরিচিত ছিলেন।