শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মতিন খন্দকার
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ১১ নম্বর সেক্টরের ৬ নম্বর কোম্পানির সেকেন্ড-ইন-কমান্ড আবদুল মতিন খন্দকার (৬৫) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত শনিবার বাদ আসর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে দাফন করা হয়। তাঁর কুলখানি অনুষ্ঠিত হয় সোমবার বাদ আসর মোজাফফরপুর গ্রামে। বিজ্ঞপ্তি।