শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা নুর
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সাবেক পরিচালক মোতাহার হোসেনের স্ত্রী শাকিলা নুর (৫২) গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার সকালে মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুরে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।