শোক
জাহানারা বেগম
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরীর মা এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহর বড় ছেলে এ এফ এম শফিউল্লাহর সহধর্মিণী জাহানারা বেগম (৯২) গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা মিরপুর শাহ আলী মাজারসংলগ্ন মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
রেজিয়া হালিম চৌধুরী
রাজধানীর উদয়ন স্কুলের সাবেক শিক্ষিকা রেজিয়া হালিম চৌধুরী (৮২) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন সন্তান রেখে গেছেন। মরহুমার মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
জাহাঙ্গীর মোহাম্মদ আদেল
জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ঢাকার সাবেক উপমেয়র ও সাবেক সাংসদ জাহাঙ্গীর মোহাম্মদ আদেল (৮৪) গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ বাদ জুমা ঢাকার সোবহানবাগের তারা মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে সোবহানবাগের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।