শোক
মজিবর রহমান
আইসিডিডিআরবির সাবেক পরিচালক মজিবর রহমান (৭৯) গতকাল শুক্রবার সকালে উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জুমা উত্তরার ৪ নম্বর সেক্টর জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ শনিবার রংপুরের মিঠাপুকুর উপজেলায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ২১ নভেম্বর বাদ মাগরিব উত্তরার বাসায় তাঁর কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।
শম্ভুনাথ পাল
ফরিদপুর শহরের আলীপুর মোড়ে শম্ভুর চা স্টলের স্বত্বাধিকারী শম্ভুনাথ পাল (৭৮) গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই রাতেই ফরিদপুর শহরের অম্বিকাপুরের পৌর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।—ফরিদপুর অফিস|