শোক
আ ফ ম শাহ আলম
বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতির সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম গতকাল শনিবার রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার মরহুমের নিজ গ্রাম ফেনীর ফুলগাজী উপজেলার শরিফপুরের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।
আজহারুল ইসলাম
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আজহারুল ইসলাম (৫০) গত শুক্রবার রাতে গাজীপুরের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। গতকাল শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নিজ গ্রাম ভাকুড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য আজ রোববার তাঁর পিএইচডি ডিগ্রি (পদক) পাওয়ার কথা ছিল। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
আবদুল মান্নান
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৯ নম্বর দারোরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চিকিৎসক আবদুল মান্নান (৭৮) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে স্থানীয় কাজিয়াতল বড় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।