শোক দিবসের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম ছিল ‘মুজিব মানেই মুক্তি’। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তব্য দেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি গৌতম চক্রবর্তী। পরে ‘মুজিব-স্মরণ’ পরিবেশনায় অংশ নেন আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, শিল্পী অংশুমান দত্ত, নীলেন্দু ভট্টাচার্য প্রমুখ।