প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) শ্রমিক কর্মচারী লীগের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় শোক র্যালি ও আলোচনা সভা করা হয়। পাউবো চত্বরে শ্রমিক কর্মচারী লীগ কুষ্টিয়া জেলার সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাংসদ আবদুর রউফ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক সেলিনুর রহমান, আমরা মুজিব সেনা কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আসাদুল হক সোলাইমান, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সুরুজ প্রমুখ।