প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে আলোচনা সভা ও শোক র্যালি হয়েছে। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণপরিষদের সাবেক সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আবদুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, সহসভাপতি কাজী ইরাদত আলী প্রমুখ। সভার পর একটি শোক র্যালি বের করা হয়।