প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবী রশিদ উজ্জামানের (৫৪) মৃত্যুতে গতকাল রোববার শোকসভার পর প্রথা অনুযায়ী পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন নাটোর জজ আদালতের বিচারক ও আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য রশিদ উজ্জামান গত শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর আত্মার প্রতি সম্মান জানাতে বেলা ১১টায় জেলা জজ আদালতে স্মরণসভার আয়োজন করা হয়।