প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় নিহত ময়মনসিংহের ত্রিশালের ইউএনও রাশেদুল ইসলামের স্মরণে ঢাকার কেরানীগঞ্জে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা প্রশাসন অফিসার্স ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কেরানীগঞ্জের ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে শোকসভায় আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন আহমেদ, নিহত রাশেদুল ইসলামের বাবা মো. গিয়াসউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবেদ হোসেন প্রমুখ। রাশেদুল ইসলাম কেরানীগঞ্জে সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্ব পালন করেছেন।