শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গোপালগঞ্জ আঞ্চলিক কমিটি জাতীয় শোক দিবস উপলক্ষে গত বুধবার বিকেলে এক সভার আয়োজন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. মতিয়ার রহমান। প্রধান আলোচকের বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গোপালগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি খোন্দকার নাসিরউদ্দিন। এ শোকসভায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও বাগেরহাট জেলার প্রতিনিধিরা অংশ নেন।