শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরঞ্জিত সেনগুপ্ত জীবনভর দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন তাঁর নাম দেশের সঙ্গে জড়িয়ে থাকবে। তিনি বাংলাদেশ সৃষ্টিতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। স্বাধীনতার পর দেশের সংবিধান রচনায় যুক্ত ছিলেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে সদ্য প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে আয়োজিত শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এই শোকসভার আয়োজন করে। আয়োজক সংগঠনের জেলা সভাপতি মেহেদী হাসান চৌধুরী এতে সভাপতিত্ব করেন।