প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদার স্মরণে সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের ধানগড়া মহিলা কলেজ মিলনায়তনে এ শোকসভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার। এ সময় ইসহাকের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, ধানগড়া ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ আমিনুল হক প্রমুখ। পরে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।