শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের প্রয়াত সাংসদ মুক্তিযোদ্ধা ইসহাক হোসেন তালুকদারের শোকসভা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজহারুল ইসলাম। বক্তব্য দেন প্রয়াত সাংসদের ছেলে ইমরুল হাসান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ-উল আলম খন্দকার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার প্রমুখ।