শোকসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও প্রয়াত সাংসদ আখতারুজ্জমান চৌধুরী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকসভা করেছে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে এটির আয়োজন করা হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন। এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম নজরুল ইসলাম, উপাধ্যক্ষ রিদুয়ানুল হক ও কলেজ ছাত্রলীগের সহসভাপতি এস এম খোরশেদ।