শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে শোকসভা করেছে আলী আমজদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী পর্ষদ। সৈয়দ মহসিন আলী পর্ষদের প্রধান উপদেষ্টা ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় বিদ্যালয়ের মিলনায়তনে পর্ষদের আহ্বায়ক বাসনা দেবীর সভাপতিত্বে এবং সমন্বয়কারী এহসানা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন পর্ষদের যুগ্ম আহ্বায়ক মায়া ওয়াহেদ, সদস্যসচিব নূরজাহান সূয়ারা, সদস্য আলেমা মুজাহিদ প্রমুখ। অপরদিকে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের উদ্যোগে শিক্ষক মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।