শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য প্রয়াত আবদুজ জহির চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের রিকাবিবাজারে কবি নজরুল মিলনায়তনে এ শোকসভায় বক্তারা তাঁকে আজীবন আদর্শবান এক নেতা বলে অভিহিত করেন। শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, হুইপ মো. শাহাব উদ্দিন, সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, ইমরান আহমদ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ শোকসভায় বক্তব্য দেন।