প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শনিবার বেলা তিনটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে সাবেক সাংসদ ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল মালেক স্মরণে শোকসভা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে ফরিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মঞ্জুরুল ইসলাম, শাহীনুর ইসলাম, শরীফুল ইসলাম, শিহাব উদ্দিন প্রমুখ। আবদুল মালেক ১৯ জানুয়ারি মারা যান।