শোকাবহ গুলশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার চার দিন পেরিয়ে গেছে। এখন সে স্থান ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরও নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে অনেকে। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে, শান্তির পক্ষে আর সন্ত্রাসের বিরুদ্ধে—সেটি জানান দিতেই জড়ো হচ্ছে তারা। আজ বুধবার সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে মানুষ। মোমবাতির আলো জ্বালিয়ে রাখেন কেউ কেউ। ছবিগুলো তুলেছেন জাহিদুল করিম।

.
.

গাড়ি থামিয়ে শ্রদ্ধা জানাচ্ছে এক কিশোরী। 

.
.

‘সব ধর্ম বিশ্বাসী মানুষের সৃষ্টিকর্তা এক’, এ কথা লিখে ফুলেল শ্রদ্ধা জানিয়ে গেছেন কেউ। 

.
.

শ্রদ্ধা জানিয়ে ঘটনাস্থলে এক বিদেশি দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। 

.
.

শোককথা লিখে ফুলেল শ্রদ্ধা জানানো হয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে। 

.
.

‘আমাদের মাফ করে দাও’ লিখে ফুলেল শ্রদ্ধা জানিয়ে গেছেন কেউ। 

.
.

‘আমরা তোমাদের ভুলবো না, আমরা ব্যথিত’। এমন শোককথা লিখে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গেছেন একজন।

.
.

ছোট ছোট টুকরো কাগজে শোককথা লিখে তা নিহত মানুষের উদ্দেশে রেখে গেছে এক কিশোরী।

.
.

শোককথা ও ফুলেল শ্রদ্ধা।

.
.

যুবলীগের পক্ষে কয়েকজন নেতা-কর্মী ফুলেল শ্রদ্ধা জানায়। 

.
.

একটি পরিবার এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। 

.
.

ঘটনাস্থলে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

.
.

সাইকেলে ওই এলাকাটি পার হতে গিয়ে এক কিশোর ব্যাগ কাঁধে কিছুক্ষণ থামল সেখানে।