শোকে আচ্ছন্ন নড়িয়া
গ্রীষ্মকালীন ছুটি কাটাতে গ্রামের বাড়ি নড়িয়া উপজেলার ডিঙ্গামানিকে ফিরছিল স্কুলছাত্র মেহেরাজ খন্দকার। সে ঢাকার উত্তরা রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেিণর ছাত্র৷ কিন্তু সে আর বাড়ি ফিরল না৷ সারা জীবনের জন্যই ছুটি কাটাতে চলে গেল না-ফেরার দেশে।
মুন্সিগঞ্জের গজারিয়ায় গত বৃহস্পতিবার মেঘনা নদীতে এমভি মিরাজ-৪ লঞ্চডুবির ঘটনায় মেহেরাজের মৃত্যু হয়েছে৷ শুক্রবার গভীর রাতে তার মরদেহ পাওয়া যায়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার লাশ বাড়িতে পৌঁছায়৷ এ সময় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনেরা বিলাপ করেন৷ আশপাশের লোকজনও চোখের পানি আটকে রাখতে পারেননি।
মেহেরাজের বাবা পিয়ারু খন্দকার কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘এলাকায় ভালো স্কুল না থাকায় ছেলেটিকে ঢাকায় ভর্তি করেছি। কখনো সে একা চলাচল করেনি। এবার আমার একটু ব্যস্ততা থাকায় ছেলে একাই বাড়ি ফিরছিল। অনেক অপেক্ষার পর ছেলের লাশ পেলাম।’
গতকাল রাত আটটা পর্যন্ত ৫৫ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৩৫ জনের মৃতদেহ শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্বজনদের কাছে পেঁৗছে দেওয়া হয়েছে। তাদের মধ্যে নড়িয়া উপজেলার ২৯ জন, ভেদরগেঞ্জর পাঁচজন ও সদর উপজেলার একজন৷
নড়িয়ার শালধ গ্রামের মাসুম হাওলাদারের (৩৫) ঢাকার কেরানীগঞ্জে একটি পোশাক তৈরির দোকান রয়েছে। সেখানেই স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। গ্রামের বািড়তে ভাইয়েরা নতুন ঘর তৈির করেছেন। সেই ঘর উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে ফিরছিলেন মাসুম৷ সবাই ফিরলেন, কিন্তু লাশ হয়ে। স্ত্রী রহিমা আক্তার (৩০), দুই ছেলে রোমান হাওলাদার (৪) ও রেদওয়ান হাওলাদারও (২) লঞ্চডুবির ঘটনায় মারা গেছে৷ এখন মাসুমের সংসারে কেউ আর রইল না।
গতকাল মাসুম হাওলাদারের গ্রামের বািড়তে গিয়ে দেখা যায়, শোকে বিহ্বল গোটা পরিবার৷ মাসুমের মা নুরজাহান বেগম, বাবা খালেক হাওলাদার বারবার মূর্ছা যাচ্ছিলেন। শুধু মেহেরাজ খন্দকার, মাসুম হাওলাদারদের বাড়ি নয়; নড়িয়ার স্বজন হারানো প্রত্যেকটি বাড়িতেই চলছে শোকের মাতম৷ অনেক পরিবারের একাধিক সদস্য মারা গেছে৷