প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ শহরে মাথায় ছাতা নিয়ে শোভাযাত্রা বের করা হয়৷ জেলা রেডক্রিসেন্ট ও সামাজিক সংগঠন শতায়ু সংঘের উদ্যোগে ওই শোভাযাত্রায় স্থানীয় সাংসদ, প্রশাসনের কর্মকর্তা, সংগঠনের সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন৷ শোভাযাত্রায় মুন্সিগঞ্জকে মাদক ও দুর্নীতিমুক্ত ও জেলার পরিত্যক্ত হয়ে পড়ে থাকা একমাত্র শিশুপার্কটি চালু করার দাবি জানানো হয়৷ মুন্সিগঞ্জ প্রতিনিধি