শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ঘোড়াঘাট থানার পুলিশের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গত শনিবার শোভাযাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ওসি ফরহাদ ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বরজাহান মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজাহার আলী, ঘোড়াঘাট জেলা বাস্তবায়ন কমিটির সভাপতি মাহমুদুর রহমান, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বেলাল হোসেন মণ্ডল প্রমুখ।