শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সরকারি আইনি সহায়তা পাওয়ার অধিকার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার’ স্লোগান সামনে রেখে গতকাল মঙ্গলবার গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে জেলা জজ আদালতের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ করে সেটি পুনরায় জজ আদালতের সামনে এসে শেষ হয়। জেলা ও দায়রা জজ আবুল খায়ের মো. এনামুল হক ছাড়াও শোভাযাত্রায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ
মো. ফজলে এলাহী ভূঁইয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ সাহেদ মুনসুর, খালেদা ইয়াসমিন, মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন প্রমুখ অংশ নেন। পরে আদালত প্রাঙ্গণে লিগ্যাল এইড মেলা উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ।