শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশুশ্রমকে না বলুন, মানসম্মত শিক্ষাকে হ্যাঁ বলুন’ স্লোগানে শিশুশ্রম রোধে নীলফামারীতে এক শোভাযাত্রা বের করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিশুবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গুল্লাল সিংহ। আরও বক্তৃতা করেন নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী প্রমুখ। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইএসডিওর সহযোগিতায় জেলা চাইল্ড লেবার এলিমিনেশন অ্যাকশন নেটওয়ার্ক এ কর্মসূচির আয়োজন করে।