শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক পরিচালিত মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আওতায় যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট নগরের কুমারপাড়া এলাকার কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকা খাতুন। মেজনিনের সদস্য নাসরিন ইসলামের সভাপতিত্বে ও মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অমর পাল, রাশনা বেগম, জামাল হোসেন, মোর্শেদা রহমান চৌধুরী প্রমুখ।