বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে গতকাল সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শোভাযাত্রা ও কর্মশালার আয়োজন করা হয়। সিআরপির মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম। এতে বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটের অধ্যক্ষ এমএ কাদের, সিআরপির হেড অব প্রোগ্রাম সোহরাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সিআরপি থেকে একটি শোভাযাত্রা বের হয়। নিজস্ব প্রতিবেদক, সাভার|
যুবক নিহত
মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের মানিকগঞ্জ সদর উপজেলার জিগাতলা এলাকায় গতকাল সকালে মোটরসাইকেলের ধাক্কায় শরীফ শিকদার (৩০) নামের এক তরুণ নিহত হয়েছেন। শরীফ উপজেলার বোয়ালিয়া গ্রামের কাউয়ুম উদ্দিনের ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শরীফ জিগাতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মিতরা থেকে মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেল শরীফকে সজোরে ধাক্কা দেয়।