প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসপি কাপ আন্তথানা যুব কাবাডি প্রতিযোগিতা ২০১৫ উপলক্ষে মুন্সিগঞ্জ শহরে গতকাল সোমবার শোভাযাত্রা বের হয়। ‘মাদকের নেশা ভুলে, মেতে থাকুন হেসে খেলে’ স্লোগানে শোভাযাত্রাটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিছুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম প্রমুখ। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে এসপি কাপ আন্তথানা যুব কাবাডি খেলা আজ মঙ্গলবার শুরু হবে।