শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘দেশপ্রেম, মানবকল্যাণ, সততা ও নিরপেক্ষতায় আমরা সংশপ্তক’ প্রতিপাদ্য সামনে রেখে রাজবাড়ীর সব উন্নয়ন-সহযোগী সংস্থা এ কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম খান।