শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিডনি ও অন্যান্য অঙ্গের জটিলতার উৎস ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল রোববার ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ফেনী ডায়াবেটিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. আমিন উল আহসান শোভাযাত্রার উদ্বোধন করেন। ফেনী ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতালের সামনে গিয়ে সেটি শেষ হয়। শোভাযাত্রায় ফেনী ডায়াবেটিক সমিতির সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ সমিতির কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। ফেনী অফিস|